ইংলিশ এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে চেলসি। ব্লুদের কাছে ১-০ গোলের হার বার্নসলির। একই দিনে শেষ আট নিশ্চিত করেছে সাউদাম্পটন।
উলভারহ্যাম্পটনকে ২-০ গোলে হারিয়েছে সেইন্টসরা। অন্যদিকে, স্প্যানিশ কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে ড্র হয়েছে বিলবাও-লেভান্তে ম্যাচ।
দলে আমূল পরিবর্তন এনে শেষ ষোলোতে মাঠে নামে চেলসি। তাতে প্রথমার্ধে ছন্দ খুঁজে পায়নি অল ব্লুজ। দ্বিতীয়ার্ধে দলের পজিশন পাল্টে ফেলেন চেলসি বস টমাস টুখেল।
তাতেই বদলে যায় ম্যাচের চেহারা। ৬৪ মিনিটে জেমসের ক্রস থেকে সহজে লক্ষ্যভেদ করেন ট্যামি আব্রাহাম। সূক্ষ্ম অফসাইডে থাকলেও ভিএআর ব্যবহারের সুবিধা না থাকায় বাতিল হয়নি আব্রাহামের গোল।সেই গোলেই জয় পায় চেলসি। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ শেফিল্ড ইউনাইটেড।
দলে আমূল পরিবর্তন এনে শেষ ষোলোতে মাঠে নামে চেলসি। তাতে প্রথমার্ধে ছন্দ খুঁজে পায়নি অল ব্লুজ। দ্বিতীয়ার্ধে দলের পজিশন পাল্টে ফেলেন চেলসি বস টমাস টুখেল। তাতেই বদলে যায় ম্যাচের চেহারা।
৬৪ মিনিটে জেমসের ক্রস থেকে সহজে লক্ষ্যভেদ করেন ট্যামি আব্রাহাম। সূক্ষ্ম অফসাইডে থাকলেও ভিএআর ব্যবহারের সুবিধা না থাকায় বাতিল হয়নি আব্রাহামের গোল।সেই গোলেই জয় পায় চেলসি। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ শেফিল্ড ইউনাইটেড।