ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইংলিশ এফএ কাপ: লিভারপুলকে হারালো ম্যান ইউ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

ইংলিশ এফএ কাপে রোমাঞ্চকর ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেছে ইপিএল চ্যাম্পিয়ন লিভারপুল।

লুটন টাউনের বিপক্ষে চেলসির জয় ৩-১ গোলে। জয় পেয়েছে বার্নলি, লেস্টার সিটি ও এভারটন। ম্যাচের ১৮ মিনিটে লিভারপুলকে লিড এনে দেন মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ।

আট মিনিট না পেরোতেই মার্কাস রাশফোর্ড-গ্রিনউডের বোঝাপড়ায় সমতায় ফেরে হোস্ট ম্যানইউ। ১১ ম্যাচ পর প্রথম গোল পেলেন ১৯ বছর বয়সি গ্রিনউড। ৪৮ মিনিটে স্কোরশিটে নাম তোলে রাশফোর্ড; ২-১ এ এগিয়ে রেড ডেভিলরা।

৬৮ মিনিটে আবারো লিভারপুলকে সমতায় ফেরেন মোহামেদ সালাহ। চলতি মৌসুমে ইপিএলে এক ক্লাবের হয়ে সর্বোচ্ছ ১৯ গোল এখন সালাহর।

৭৮ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের সাকসেসফুল ফ্রি কিক; ৩-২’এ ব্যবধানে শেষ পর্যন্ত হোম ম্যাচ জয় ম্যানইউর। এই নিয়ে এফএ কাপ থেকে দশমবারের মতো ম্যানইউর কাছে হেরে বিদায় লিভারপুলের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102