ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৩৬ বার পঠিত

ক্রিকেটের জনক ইংল্যান্ডের বিপক্ষে অনেক টেস্ট ও ওয়ানডে খেললেও কখনোই টি-টোয়েন্টি খেলা হয়নি। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেই প্রথমবারের মতো ইংলিশদের বিপক্ষে ক্রিকেটের নবীনতম সংস্করণে নামছে টাইগাররা।

বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইতোমধ্যে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশ দলে এ ম্যাচে একটি পরিবর্তন আনা হয়েছে। ইনজুরির কারণে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া মোহাম্মদ সাইফউদ্দিনের বদলে দলে নেওয়া হয়েছে শরিফুল ইসলামকে। তবে অপরিবর্তিত রয়েছে ইংল্যান্ড একাদল।

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষ দল ইংল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে বিধ্বস্ত শুভসূচনা করেছিল। তবে সুপার টুয়েলভে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে এগিয়ে থেকেও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যায়।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জস বাটলার (উইকেটরক্ষক), ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ান মরগান (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, টাইমাল মিলস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102