ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইংল্যান্ডে স্কুলে মুহাম্মদ (সা:) কাটুন প্রদর্শণ, অভিভাবকদের বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

ইংল্যান্ডের ওয়েস্ট ইয়র্কশায়ারে সোমবার ব্যাটলি গ্রামার স্কুলে ক্লাসে হযরত মুহাম্মদ (সা:) এর কার্টুন প্রদর্শনের করায় বিক্ষোভ কর্মসূচি পালন করছেন স্থানীয় মুসলিম সম্প্রদায়।

বৃহস্পতিবার স্কুলের বাইরে কয়েকশ লোক জোড়ও হয়েছে, তারা ওই শিক্ষককে বরখাস্ত করার দাবী জানাচ্ছে।

স্কুলের প্রধান শিক্ষক গ্যারি কিবল এর জন্য ক্ষমা চেয়েছেন। এবং তিনি বলেন তদন্ত না হওয়া পর্যন্ত তাকে বরখাস্ত করা হয়েছে।

তিনি আরও বলেন স্কুলে প্রতিনিধিত্বকারী সকল সম্প্রদায়ের সমর্থনে এগিয়ে নিয়ে যেতে চান। ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশের একজন মুখপাত্র বলেছেন, বিক্ষোভের সময় স্কুলের কাছাকাছি রাস্তাটি স্বল্প সময়ের জন্য বন্ধ ছিল।

মুখপাত্র আরও জানান, কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং কোন নির্দিষ্ট জরিমানার নোটিশ জারি করা হয়নি।

এদিকে একজন বিক্ষোভকারী, স্থানীয় বাসিন্দা বলেছেন এই কার্টুন “সমগ্র মুসলিম সম্প্রদায়কে” অপমান করেছে। তিনি প্রধান শিক্ষককে মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
অভিবাবকদের পাশাপাশি ছাত্ররাও এই বিক্ষোভে অংশ নিয়েছে।

বিক্ষোভকারীরা বলেন আমরা চুপ করে থাকতে পারি না, আমাদের উঠে দাঁড়াতে হবে এবং স্কুলের প্রধান শিক্ষক এবং গভর্নিং বডি সবাইকে বুঝতে হবে এটা হালকা কিছু নয়।
শিক্ষককে স্থায়ীভাবে অপসারণ করাও দাবি জানান ।

২০১৫ সালের অফস্টেড রিপোর্ট অনুসারে ব্যাটলি গ্রামারের ৬৮৯ জন ছাত্র ছিল যার মধ্যে প্রায় তিন-চতুর্থাংশ সংখ্যালঘু জাতিগত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102