ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে জামায়াত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৪২ বার পঠিত

ঢাকা সফরত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীর নেতারা। শনিবার (১৫ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার ইউরোপীয় ইউনিয়ন কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

এর আগে ঢাকায় অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে বসে। দুপুর ১২টায় বনানীর শেরাটন হোটেলে এ বৈঠক শুরু হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে বৈঠকে অংশ নেন দলটির ৭ নেতা। আওয়ামী লীগের প্রতিনিধি দলে আরও ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির, দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ, দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, মোহাম্মদ এ আরাফাত এবং তারানা হালিম।

তার আগে ঢাকায় অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের বিএনপির সঙ্গে বৈঠক হয়। সকাল ৯টায় শুরু হওয়া বৈঠক চলে প্রায় সাড়ে ১০টা পর্যন্ত। সকাল ৯টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়। বিএনপির প্রতিনিধি দলে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল হোসেন জবিউল্লাহ।

এরপর বিকেল ৪টায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সঙ্গে বৈঠক হবে ইইউর প্রতিনিধি দলটির। এবি পার্টির নেতৃত্ব দেবেন দলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102