ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইউএনওর ওপর হামলার চেষ্টা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ মে, ২০২৩
  • ২৮ বার পঠিত

ভৈরবে অবরুদ্ধ পরিবারকে মুক্ত করতে গিয়ে ইউএনওর (উপজেলা নির্বাহী কর্মকর্তা) ওপর হামলার চেষ্টা করা হয়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান লিটন মিয়া ঘটনাস্থলে গিয়ে তার নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতায় তাকে উদ্ধার করেন।

সোমবার দুপুর ১২টার দিকে কালিকাপ্রসাদ ইউনিয়নের গাজিরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের গাজিরটেক এলাকায় বিভিন্ন ইস্যুতে দীর্ঘদিন ধরে পরিবারটি ইটের দেওয়ালে অবরুদ্ধ ছিলেন। মানবিক দৃষ্টিকোণ থেকে আজ সোমবার বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্ম্মদ সাদিকুর রহমান সবুজ একটি টিম নিয়ে অবরুদ্ধ পরিবারকে মুক্ত করতে গেলে স্থানীয় কয়েকজন বাসিন্দা আজিজ মিয়া, সাজিদ, জয়নাল ও জসিম উদ্দিনের ছেলে অপু দেশীয় অস্ত্র রামদা, বল্লম দিয়ে মারতে আসেন। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. লিটন মিয়া খবর পেয়ে ইউএনও নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় ঘটনাস্থল থেকে বিক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করেন।

এ বিষয়ে মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ জানান, দীর্ঘদিন ধরে একটি পরিবার পার্শ্ববর্তী লোকদের ইটের দেওয়ালে অবরুদ্ধ হয়ে মানবেতর দিন পার করছেন। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আজকে সেই পরিবারটিকে অবরুদ্ধ থেকে মুক্ত করতে গেলে তখন বিক্ষুদ্ধ স্থানীয়রা দেশীয় অস্ত্র রামদা, বল্লম নিয়ে আমাদের ওপর হামলার চেষ্টা করে। পরে খবর পেয়ে ইউপি চেয়ারম্যান লিটন মিয়া এসে আমাদের উদ্ধার করে।

এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবেন বলে তিনি জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102