ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইউএনও’র ওপর হামলা: এক আসামি হাসপাতালে, দুজন আদালতে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৩ বার পঠিত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে ঢুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে এবং তার মুক্তিযোদ্ধা বাবাকে জখম করার ঘটনায় আটক দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। তাদের রিমান্ডে নেয়ার আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে মামলার প্রধান আসামি আসাদুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে ঘোড়াঘাট থানা পুলিশের কাছে আসামিদের হস্তান্তর করে র‌্যাব।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, শনিবার রাতে মামলার দ্বিতীয় আসামি উপজেলার চকবামুনিয়া বিশ্বনাথপুর গ্রামের মৃত ফারাজ উদ্দিনের ছেলে রং মিস্ত্রি নবিরুল ইসলাম (৩৫) ও একই এলাকার খোকা চন্দ্রের ছেলে সান্টু চন্দ্র দাসকে (২৮) কে ঘোড়াঘাট থানায় হস্তান্তর করে র‌্যাব-১৩। পরে শনিবার সকাল ১০টায় আসামিদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। তাদের পাঁচ দিন করে রিমান্ড চাওয়া হবে।

তিনি আরও জানান, অন্যদিকে মামলার প্রধান আসামি উপজেলার সাগরপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে আসাদুল ইসলাম (৩৫) অসুস্থ থাকায় তাকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102