ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইউএস ওপেনের রানি ওসাকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৪ বার পঠিত

ইউএস ওপেন আসরের নারী এককের ফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে শিরোপার স্বাদ পেলেন নাওমি ওসাকা। আজারেঙ্কাকে ২-১ সেটে হারিয়েছেন এই জাপানি তারকা। সেই সাথে দ্বিতীয়বারের মত ইউএস ওপেনের শিরোপা ঘরে তুললেন তিনটি গ্র্যান্ড স্ল্যামের এই মালিক।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল টেনিস সেন্টারের আর্থার অ্যাশে স্টেডিয়ামে ফাইনালের মঞ্চে মুখোমুখি হন জাপানের নাওমি ওসাকা ও বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা। এদিন প্রথম সেটের শুরুটা একেবারেই ভালো হয়নি ওসাকার। বেশ কিছু ভুলের কারণে প্রথম সেটে হারতে হয় তাকে। দাপটের সঙ্গেই আজারেঙ্কা সেট জিতে নেন ৬-১ গেমে।

দর্শকহীন গ্যালারিতে দুঃশ্চিন্তা জেঁকে বসার আগেই ঘুরে দাঁড়ান ২০১৮-র চ্যাম্পিয়ন ওসাকা। ৬-৩ গেমে দ্বিতীয় সেট নিজের করে নেন জাপানি এই তারকা। এরপর তৃতীয় সেটেও আজারেঙ্কাকে মাথা তুলে দাঁড়াতে দেননি সাবেক বিশ্বসেরা তারকা ওসাকা। ৬-৩ গেমে তৃতীয় সেটও নিজের করে নিয়ে দ্বিতীয়বারের মত ইউএস ওপেনের শিরোপা জেতেন ২২ বছর বয়সী ওসাকা।

একই সঙ্গে নিজের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামের স্বাদ নেন ২০১৯ এর অস্ট্রেলিয়ান ওপেনজয়ী এ তারকা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102