ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইউক্রেনকে আরও ২৭ কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৪৩ বার পঠিত

রুশ আগ্রাসন মোকাবেলায় ইউক্রেনকে আরও ২৭ কোটি ডলার আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার এই সামরিক সহায়তার বিলে (২৭০ মিলিয়ন ডলার) সই করেছেন বাইডেন। খবর আনাদোলুর।

এছাড়াও কিয়েভকে অত্যাধুনিক যুদ্ধবিমান দেওয়ার কথা ভাবছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, বিমান দেওয়ার বিষয়টি এখন প্রাথমিক পর্যায়ে আছে।

বিস্তারিত আলোচনার পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ ইউক্রেন এখনও সোভিয়েত যুগের বিমানে অভ্যস্ত। এমতাবস্থায় মার্কিন যুদ্ধবিমান দিলে তারা তালগোল পাকিয়ে ফেলতে পারে।

নতুন করে অনুদান দেওয়া যুক্তরাষ্ট্রের ১০ কোটি মার্কিন ডলার দিয়ে ৫৮০টি ফনিক্স গোস্ট ড্রোন কিনবে ইউক্রেন। বাকি ১৭ কোটি মার্কিন ডলার দিয়ে অন্যান্য যুদ্ধাস্ত্র কিনবে কিয়েভ।

হোয়াইট হাউজের তথ্যমতে, যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ৮.২ বিলিয়ন ডলার অনুদান দিয়েছে ইউক্রেনকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102