ads
রবিবার, ১০ মে ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইউক্রেনকে নিয়ে উত্তেজনায় আমেরিকাকে রাশিয়ার হুঁশিয়ারি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২৭ বার পঠিত

পূর্ব ইউরোপের রাষ্ট্র ইউক্রেনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি করার ব্যাপারে আমেরিকাকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। খবর পার্স টুডের।

মস্কো বলেছে, ‘রাশিয়া ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাতে চায়’ এই অজুহাত তুলে রুশ সীমান্তের কাছে পশ্চিমাদের সামরিক উপস্থিতি সহ্য করবে না মস্কো।

রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রোববার মস্কোয় এ সতর্কবাণী উচ্চারণ করেন। তিনি বলেন, কৃত্রিমভাবে একটি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চলছে। এমন কেউ আমাদেরকে অস্বাভাবিক সামরিক তৎপরতা চালানোর দায়ে অভিযুক্ত করছে যারা এসেছে মহাসাগরের ওপার থেকে। আর সে দেশটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

রাশিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগকে তিনি ‘অযৌক্তিক ও অশিষ্ট’ বলে বর্ণনা করেন। এ ধরনের উসকানির পরিণতি মারাত্মক খারাপ হতে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন পেসকভ।

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ‘অস্বাভাবিক সামরিক তৎপরতা’ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন উদ্বেগ প্রকাশ করার পর দিন পেসকভ এ প্রতিক্রিয়া জানালেন। ব্লিঙ্কেনের বক্তব্যের প্রতি ইউরোপের বেশ কয়েকটি দেশের পক্ষ থেকে সমর্থন জানানো হয়।

গত দুইসপ্তাহ ধরে কিয়েভ এই অভিযোগ করে আসছিল যে, দেশটির ওপর সামরিক আগ্রাসন চালাতে পারে রাশিয়া। ইউক্রেন আরো অভিযোগ করেছিল, দেশটির সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। উল্লেখ্য, রাশিয়ার পরে ইউক্রেন ইউরোপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102