ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইউক্রেনের জনগণ রুশ নাগরিকত্ব পাচ্ছে, ডিক্রি জারি পুতিনের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ৪১ বার পঠিত

ইউক্রেনের জনগণকে গণহারে রুশ নাগরিকত্ব দেবে রাশিয়া। সেই লক্ষ্যে একটি সরকারি আদেশ (ডিক্রি) জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সোমবার (১১ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এই ডিক্রির ফলে ইউক্রেনের সব নাগরিক রাশিয়ার নাগরিকত্ব পাবেন।

রাশিয়ার সরকারি ওয়েবসাইটে এ বিষয়ে একটি নথি প্রকাশিত হয়েছে। এতে ইউক্রেনীয় জনগণের রাশিয়ার নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া সহজ করার কথা বলা হয়েছে।

ডিক্রিতে বলা হয়, ইউক্রেনের সব নাগরিককে রাশিয়ার নাগরিকত্ব পেতে আবেদন করার শর্তাবলি সহজ ও শিথিল করা হয়েছে। এখন আর কাউকে রাশিয়ায় পাঁচ বছর অবস্থান করার মতো শর্ত পূরণ করতে হবে না। আবেদনকারীকে রুশ ভাষা জানার শর্তও শিথিল করা হয়েছে।

এর আগে পূর্ব ইউক্রেনের স্বতন্ত্র-স্বাধীন অঞ্চল হিসেবে ঘোষিত দোনেৎস্কো ও লুহানস্কো এবং রাশিয়ার অধিকৃত দক্ষিণাঞ্চলীয় জাপোরিজঝিয়া ও খেরসন অঞ্চলের বাসিন্দাদের রুশ নাগরিকত্ব দেওয়ার জন্য একই ধরনের একটি ডিক্রি জারি করেন ভ্লাদিমির পুতিন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এর পর থেকেই পূর্ব ইউরোপের দেশটিতে শুরু হয় রুশ সেনা অভিযান। এক্ষেত্রে পশ্চিমাদের বাধা উপেক্ষা করে অভিযান চালিয়ে যাচ্ছে রাশিয়া।

রুশ হামলার বিরুদ্ধে ইউক্রেনীয়দের প্রতিহতের ডাক ও পাল্টা আক্রমণের নৈতিক অবস্থান দুর্বল করতে এমন সহজ নাগরিকত্বের টোপ দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102