ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইউক্রেনের বারদিয়ানস্ক নগরী দখলে নিল রুশ বাহিনী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৪ বার পঠিত

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। সোমবার হামলার পঞ্চম দিন। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।

গত চার দিনে ইউক্রেনজুড়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে রুশ বাহিনী। কোনও কোনও স্থানে ইউক্রেনীয় বাহিনী ও সেখানকার বেসামরিক নাগরিকার শক্ত প্রতিরোধ গড়ে তোলে।

এদিকে, হামলার পঞ্চম দিন সোমবার সকাল হতেই ইউক্রেনের বারদিয়ানস্ক নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।
ওই নগরীর মেয়র আলেক্সান্দর সিভিদলো এ তথ্য জানিয়েছেন।

ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি জানান, রবিবার স্থানীয় সময় তিনটা ৫০ মিনিটের (বাংলাদেশ সময় সাতটা ৫০ মিনিট) দিকে রুশ বাহিনী বারদিয়ানস্ক নগরীতে প্রবেশ করে। এর কিছুক্ষণ পরই নগরীর কেন্দ্রে দেখা যায় রুশ সেনাদের। স্থানীয় সময় রাত ৮টার দিকে (বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১২টা) রুশ বাহিনী নগরীর সিটি হলে ঢুকে পড়ে।

তিনি আরও বলেন, রুশ সেনারা আমাদের জানিয়েছে নগরীর সকল প্রশাসনিক ভবন এখন তাদের দখলে এবং তারা কার্যনির্বাহী কমিটি ভবনের নিয়ন্ত্রণও নিয়ে নিচ্ছে।

“তবে সশস্ত্র লোকদের নিয়ন্ত্রণে, আমি এই প্রস্তাবটিকে অগ্রহণযোগ্য বলে মনে করি। তাই অপারেশনাল হেডকোয়ার্টারের সকল সদস্য হিসেবে আমরা কার্যনির্বাহী কমিটির ভবন ত্যাগ করেছি,” তিনি বলেন।

কৃষ্ণ সাগরের উপকূলবর্তী এই নগরীতে ইউক্রেনের ছোট একটি নৌ ঘাঁটি রয়েছে ও সেখানে প্রায় এক লাখ ইউক্রেনীয় নাগরিক বাস করে। সূত্র: বিবিসি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102