ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইউক্রেনের বুচায় ৪ শতাধিক মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৩৪ বার পঠিত

তিনি বলেন, কর্তৃপক্ষ এখন পর্যন্ত ৪০৩ জনের মৃতদেহ খুঁজে পেয়েছে। আমাদের বিশ্বাস, বুচা শহর দখলের সময় এসব মানুষকে হত্যা করেছে রুশ বাহিনী। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

আনাতোলি ফেডোরুক আরও বলেন, গত মাসের শেষ দিকে রাশিয়ার সেনারা পিছু হটলেও পালিয়ে যাওয়া বাসিন্দাদের এখনো শহরে (বুচা) ফিরে আসার সময় হয়নি।

রয়টার্স তাৎক্ষণিকভাবে বুচায় নিহতের সংখ্যা নিয়ে মেয়র ফেডোরুকের মন্তব্য যাচাই করতে পারেনি। তবে বুচায় নিহত পাঁচজনের মরদেহ দেখেছে রয়টার্স, যাদের মাথায় গুলি করা হয়েছিল। কিন্তু তাদের মৃত্যুর জন্য কে দায়ী, স্বাধীনভাবে তা যাচাই করতে পারেনি বার্তা সংস্থাটি।

যদিও গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু বানানোর কথা অস্বীকার করে আসছে মস্কো।

এদিকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের উদ্দেশ্যকে ‘মহৎ’ বলে উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এই অভিযানে মস্কো অবশ্যই সফল হবে বলেও দাবি করেন তিনি। মঙ্গলবার (১২ এপ্রিল) এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই মন্তব্য করেন পুতিন।

তিনি বলেন, দনবাসের মানুষের প্রাণ বাঁচাতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রুশ সেনাবাহিনী। সাহসিকতার সঙ্গে তারা ইউক্রেনীয় সেনাদের সঙ্গে লড়াই করেছে। আমাদের উদ্দেশ্য মহৎ ছিল। ফলে এই যুদ্ধে আমাদের জয় নিশ্চিত।

অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ইউক্রেনে ‘গণহত্যা’ চালানোর অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (১২ এপ্রিল) আইওয়া অঙ্গরাজ্যের মেনলোতে এক অনুষ্ঠানে এই অভিযোগ তোলেন বাইডেন। রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর ইউক্রেনের ঘটনা বর্ণনা করতে গিয়ে এবারই প্রথম ‘গণহত্যা’ শব্দটি ব্যবহার করলেন তিনি। এর আগে ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে আখ্যায়িত করেছিলেন বাইডেন।

এ সংক্রান্ত প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, ‘হ্যাঁ, আমি এটাকে (ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান) গণহত্যা বলেছি। আক্ষরিক অর্থে, ইউক্রেনে রাশিয়ানরা যে ভয়ংকর কাজ করেছে প্রতিনিয়ত তার আরও বেশি প্রমাণ বেরিয়ে আসছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102