ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইউক্রেনের রাজধানীতে ভয়াভহ বিস্ফোরণের শব্দ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৩১ বার পঠিত
সকাল সকাল বড় দু’টি বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী

ইউক্রেনের রাজধানী কিয়েভে কয়েকটি ভারি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

স্থানীয় সময় সোমবার বেলা ১১টায় এই শক্তিশালী বিস্ফোরণ হয়।

সিএনএনের খবরে বলা হয়েছে, ক্রুজ মিসাইল অথবা ইউক্রেনের বিমান বাহিনীর রুশ বিমান টার্গেটের কারণে এই বিস্ফোরণ হয়েছে।
বিস্ফোরণের ফলে মধ্য কিয়েভের আকাশে ধোঁয়া উড়তে দেখা গেছে।

এর আগে সোমবার ভোরে কিয়েভের উপকণ্ঠের আবাসিক ভবনে হামলায় অন্তত দুই ব্যক্তি নিহত হন।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ বলেছে, স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ভবনটিতে হামলা হয়। এ ঘটনার পর দুজনের লাশ উদ্ধার হয়েছে। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জরুরি সেবা বিভাগ প্রকাশিত ছবিতে দেখা গেছে, ৯ তলাবিশিষ্ট ওই আবাসিক ভবন থেকে ধোঁয়া বের হয়ে আসছে। ভবনের বাসিন্দাদের উদ্ধারে মই ব্যবহার করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রুশ বাহিনী। সোমবার অভিযানের ১৯তম দিন চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102