ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইউক্রেনের রাজধানীর শপিং সেন্টারে রাশিয়ার হামলা, নিহত ৮

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৩৩ বার পঠিত

ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি শপিং সেন্টারে রাশিয়ার হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। দেশটির প্রসিকিউটর জেনারেল এক টেলিগ্রাম বার্তায় এই তথ্য জানিয়েছেন।

সিএনএনের খবরে বলা হয়েছে, কিয়েভের পোদিলস্কি জেলায় রাশিয়ার গোলা হামলার পর একটি শপিং সেন্টার এবং সংলগ্ন পার্কিং লটে রাখা গাড়িতে আগুন লাগে। আগুনের ফলে ১০ তলাবিশিষ্ট ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর সবগুলো জানালা উড়ে গেছে। বিস্ফোরণের পর ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে।

ইউক্রেনের ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, আগুন নেভাতে ৬৩ জন দমকলকর্মী কাজ করেছেন। আগুন তৃতীয় এবং চতুর্থ তলা পর্যন্ত পৌঁছে যায়।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল বলেন, শত্রুর ক্ষেপণাস্ত্র হামলা এবং তার ফলে সৃষ্ট আগুনে একটি শপিং মল ধ্বংস হয়ে গেছে। কাছাকাছি আবাসিক ভবনগুলোর জানালা এবং আশেপাশে পার্ক করা যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102