ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইউক্রেনের শস্য রপ্তানির চুক্তির মেয়াদ বাড়াতে চায় জাতিসংঘ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ৫১ বার পঠিত

ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির যে চুক্তি হয়েছে তার মেয়াদ আরও বাড়াতে চায় জাতিসংঘ।

জাতিসংঘের উদ্যোগে এবং তুরস্কের মধ্যস্থতায় গত ২২ জুলাই হওয়া ওই চুক্তিটির মেয়াদ আগামী নভেম্বরে শেষ হয়ে যাবে। খবর আনাদোলুর।

প্রথম দফায় ১২০ দিনের জন্য এ চুক্তি করা হয়েছিল। জাতিসংঘ এর মেয়াদ বাড়িয়ে এক বছর করতে চাইছে।

জাতিসংঘের মুখপাত্র শুক্রবার চুক্তিতে আবদ্ধ দেশগুলোর প্রতি এ আহ্বান জানিয়েছেন।

এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র স্টেফেন দুজারিক বলেন, আমরা বিশ্ববাসী খাদ্যের অনিশ্চয়তা দূর করতে চাই।

এ জন্য কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির মেয়াদ আরও বাড়াতে কাজ করছে জাতিসংঘ।

এ চুক্তির আওতায় এ পর্যন্ত ২৬০ জাহাজ ইউক্রেন থেকে ৬০ লাখ টনেরও বেশি খাদ্যশস্য রপ্তানি করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102