ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইউক্রেনে অস্ত্র পাঠাতে সম্মত আমেরিকা-ব্রিটেনসহ ২৮ দেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৪ বার পঠিত

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।

এরই মধ্যে রাজধানী শহর কিয়েভে পৌঁছে গেছে রুশ বাহিনী। সেখানে তুমুল লড়াই হচ্ছে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে।

এদিকে, পরিস্থিতি বিবেচনায় বড় সিদ্ধান্তে উপনীত হল পশ্চিমা দেশগুলো। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ মোট ২৮ দেশ ইউক্রেনকে অস্ত্রসহ অন্যান্য সহায়তা দিতে সম্মত হয়েছে।
অস্ত্র ছাড়াও চিকিৎসা সরঞ্জামাদি ও অন্যান্য মিলিটারি সহায়তা দেবে এই ২৮ দেশ।

ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বেন ওয়ালেস শুক্রবার সন্ধ্যায় ইউক্রেনে সামরিক সহায়তার জন্য এক ডোনার কনফারেন্সের আয়োজন করে। ভার্চুয়াল এই কনফারেন্সে অংশ নিয়ে প্রত্যক রাষ্ট্রই সহায়তার ব্যাপারে সম্মত হয়।

এক্ষেত্রে ইউক্রেনকে দুই ধরনের সহায়তা দেওয়া হবে। সামরিক ও বেসামরিক। সামরিক সহায়তার আওতায় তারা ইউক্রেনকে গোলাবারুদ, ট্যাংকবিধ্বংসী ও বিমানবিধ্বংসী অস্ত্র দেবে।

বেসামরিক সহায়তার আওতায় থাকবে চিকিৎসা সরঞ্জামাদি। সূত্র: স্কাই নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102