ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইউক্রেনে রাশিয়ার বোমা হামলায় সাত জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৩ বার পঠিত

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। ইতোমধ্যে রুশ বাহিনীর বোমা হামলায় অন্তত সাতজন মারা গেছে বলে জানিয়েছে ইউক্রেনের পুলিশ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের সাতজন নিহত হয়েছেন। ইউক্রেনের সামরিক স্থাপনা পোডিলস্ক এলাকায় এ বোমা হামলা হয়েছে।

ইউক্রেনেরে পুলিশ কর্মকর্তারা বলছেন, পোডিলস্কের ওডেসা এলাকায় বোমা হামলায় ছয়জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন সাতজন। ১৯ জন নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

ওডেসার বাইরে পোডিলস্ক শহরের একটি সেনা ঘাঁটিতে রাশিয়ার বোমা হামলায় ছয়জনের মৃত্যু হয়েছে এবং সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের পুলিশ কর্মকর্তারা।

শহরের আন্ডারগ্রাউন্ড মেট্রে স্টেশনগুলোতে আশ্রয় নিয়েছেন বহু মানুষ

এছাড়াও ইউক্রেনের মারিওপোল এলাকায় বোমা হামলায় আরও একজন নিহত হয়েছেন।

ইউক্রেনের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে ‘তীব্র বোমা হামলা’ শুরু করেছে রাশিয়া। কিয়েভের কাছে বরিস্পিল বিমানবন্দরসহ একাধিক বিমানবন্দরে এই হামলা চালানো হয়েছে।

রুশ বিমান হামলা প্রতিহত করতে ইউক্রেনের বিমান বাহিনী লড়াই করছে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী ওডেসায় রুশ প্যারাট্রুপার নামার খবর অস্বীকার করা হয়।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, দেশটির স্থাপনা ও সীমান্তরক্ষীদের ওপর রাশিয়া ক্ষেপণাস্ত হামলা চালিয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে টেলিভিশনে দেওয়া এক ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, তিনি পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্ন এলাকায় একটি বিশেষ সামরিক অভিযানের অনুমতি দিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102