ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইউক্রেনে রুশ হামলার মধ্যেই মস্কোয় পুতিন-ইমরান খানের বৈঠক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৪ বার পঠিত

রাশিয়া-ইউক্রেনের সংঘাতের মধ্যেই মস্কো সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রুশ বাহিনী যখন ইউক্রেনের অভ্যন্তরে অভিযান শুরু করেছে তখন মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিকসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার কথা রয়েছে এই দুই নেতার মধ্যে।

দুই দেশের বিভিন্ন ইস্যুতে দীর্ঘক্ষণের বৈঠকের কথা জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম। ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদেশগুলো রাশিয়া ওপর নতুন করে যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে তা নিয়েও আলোচনার কথা রয়েছে। ইমরানের মস্কো সফরে পাকিস্তানের স্ট্রিম গ্যাস পাইপলাইন প্রকল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘোষণা হতে পারে। এই প্রকল্পে ভারত-পাক সীমান্তবর্তী কাসুর থেকে বন্দরশহর করাচি পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থাপন করবে রাশিয়া।

এর আগে বুধবার দুই দিনের সফরে মস্কোয় সফরে আসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বিমানবন্দরে ইমরান খানকে গার্ড অব অনার দেওয়া হয়। তাকে অভ্যর্থনা জানান রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102