ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইউক্রেনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই ন্যাটোর: স্টোলেনবার্গ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৭ বার পঠিত

রাশিয়ার পূর্ণ আক্রমণের মধ্যেও ইউক্রেনে ন্যাটোর সেনা মোতায়েনের কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জোটের মহাসচিব জেন্স স্টোলেনবার্গ।

ব্রাসেলসে জোটের সদর দফতর থেকে বৃহস্পতিবার ন্যাটো মহাসচিব বলেন, ইউক্রেনের অভ্যন্তরে ন্যাটোর কোনও সেনা নেই। আমরা বিষয়টি স্পষ্ট করে দিয়েছি যে সেনা পাঠানোর পরিকল্পনাও নেই আমাদের। যে বিষয়টি স্পষ্ট করেছি আমরা, তা হলো ইতোমধ্যে ন্যাটো জোটের পূর্বাঞ্চলে সেনা উপস্থিতি বাড়িয়েছি। ইউক্রেন ন্যাটোর সদস্য নয়।

আজ বৃহস্পতিবার ভোরে পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু হয়েছে। এতে ইউক্রেনজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রুশ সেনাদের মোকাবিলা করছে ইউক্রেনীয় সেনাবাহিনী।

এদিকে রাজধানী ছাড়ছেন হাজার হাজার মানুষ। তবে নাগরিকদের রুশ আক্রমণ মোকাবিলার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102