ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইউক্রেন ছেড়েছেন চার শতাধিক বাংলাদেশি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৮ বার পঠিত

রাশিয়ার সামরিক অভিযানের মুখে ইউক্রেনে থাকা প্রায় দেড় হাজার বাংলাদেশির মধ্যে চার শতাধিক দেশটির সীমান্ত পার হয়ে পাশের দেশে আশ্রয় নিতে সক্ষম হয়েছেন। তারা পোল্যান্ড, হাঙ্গেরি ও রোমানিয়ায় আশ্রয় নিয়েছেন।

রবিবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার পর্যন্ত প্রায় চারশ বাংলাদেশি পোল্যান্ডে ঢুকেছেন। তাদের মধ্যে ৪৬ জন ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে সাময়িক আশ্রয়কেন্দ্রে রয়েছেন।বাকিরা স্বেচ্ছায় নিজস্ব ব্যবস্থাপনায় ওই দেশে অবস্থান করছেন। তাদেরকে দূতাবাসের ব্যবস্থাপনায় থাকার কথা বলা হয়েছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

রেডক্রসের মাধ্যমে ইউক্রেন থেকে আরও ২৮ জন বাংলাদেশিকে উদ্ধার ও স্থানান্তরের কাজ দূতাবাস করছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউক্রেনের জেল বা অন্যত্র আটক বাংলাদেশিদের ‍উদ্ধারের আইওএমের সঙ্গেও কাজ করছে দূতাবাস।

এদিকে এক জরুরি বার্তায় ইউক্রেন থেকে আগত এবং বর্তমানে পোলান্ডে অবস্থানরত সব বাংলাদেশির নাম, পাসপোর্ট নম্বর, মোবাইল নম্বর এবং পূর্ণ ঠিকানাসহ দূতাবাসে পাঠানোর আহ্বান জানিয়েছে ওয়ারশতে বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের কর্মকর্তা তৌহিদ ইমামের নম্বরে (+49 1577 8676376) হোয়াটস অ্যাপে এবং service.warsaw@mofa.gov.bd ইমেইলে তথ্যগুলো পাঠানোর কথা বলা হয়েছে বার্তায়।

পাশাপাশি এখনো ইউক্রেনে আটকপড়া বাংলাদেশিদের নাম, মোবাইল নম্বর ও পূর্ণ ঠিকানাও ওই হোয়াটস অ্যাপ নম্বরে পাঠানোর কথা বলা হয়েছে।

জরুরি বার্তায় বলা হয়, এই পরিস্থিতিতে যে যেখানে আছেন সেখানেই অবস্থান করুন। পরিস্থিতি বিবেচনা করে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) আপনাদের সঙ্গে যোগাযোগপূর্বক আপনাদের উদ্ধার করে সুবিধাজনক সীমান্তে পৌঁছে দেবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102