ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইউক্রেন থেকে দুর্নীতির মূলোৎপাটনের ঘোষণা জেলেনস্কির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩
  • ৫৬ বার পঠিত

ইউক্রেনকে দুর্নীতিমুক্ত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রোববার তিনি এ ঘোষণা দেন। খুব শিগগির এ ব্যাপারে বড় ধরনের একটি পদক্ষেপ নিচ্ছেন বলেও জানান জেলেনস্কি। খবর রয়টার্সের।

জেলেনস্কি বলেন, দুর্নীতি ইউক্রেনের মজ্জায় প্রবেশ করে ফেলেছে। এ সপ্তাহেই এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে সামরিক সরঞ্জাম কেনায় বড় ধরনের দুর্নীতির অভিযোগ পাওয়ার পর রোববার জেলেনস্কি বিষয়টি নিয়ে তার প্রতিক্রিয়া জানান।

ইউক্রেন পুনর্গঠন পশ্চিমা দেশগুলো যে বিলিয়ন ডলার পাঠাবে তা নিশ্চিত করতে দুর্নীতিবিরোধী এ অভিযান পরিচালনা করা দরকার বলে জানান জেলেনস্কি৷

দেশটি পুনর্গঠনে আরও অনেক অর্থ সাহায্য লাগবে বলে ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন পশ্চিমাদাতারা৷

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102