ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইউক্রেন-রাশিয়া সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান এরদোগানের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৩৭ বার পঠিত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান ইউক্রেন-রাশিয়া সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আঞ্চলিক অখন্ডতার প্রতি সম্মান জানিয়ে অবশ্যই এ সংকটের শান্তিপূর্ণ সমাধান করতে হবে।

তুরস্কের বসফরাসের মধ্যদিয়ে মার্কিন যুদ্ধজাহাজগুলো যাত্রা শুরুর প্রেক্ষাপটে ইস্তাম্বুলে সাংবাদিকদের তিনি বলেন, তুরস্ক কৃষ্ণ সাগরকে শান্তি ও সহযোগিতাপূর্ণ সাগর হিসেবে নিশ্চিত করতে চায়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদোমির জেলেনস্কিকে সাথে নিয়ে এরদোগান বলেন, আমরা আমাদের অভিন্ন অঞ্চলে কোন উত্তেজনা বাড়াতে চাই না।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি আন্তর্জাতিক আইন ও ইউক্রেনের আঞ্চলিক অখন্ডতার ওপর ভিত্তি করে বর্তমান সংকটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব।

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী ও কিয়েভের সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সেখানে সম্প্রতি রাশিয়া হাজার হাজার সৈন্য পাঠানোয় ইউক্রেন ও মার্কিন কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন।

এদিকে তুরস্ক এক ঘোষণায় বলেছে, যুক্তরাষ্ট্র বসফরাসের মধ্য দিয়ে রাশিয়া ও ইউক্রেন সীমান্তবর্তী কৃষ্ণ সাগরে দুটি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। ইউক্রেনের সমর্থনে মার্কিন য্দ্ধু জাহাজসমূহ নিয়মিতই এ অঞ্চলে টহল দিয়ে থাকে।

এরদোগান আরো বলেছেন, সংকট সমাধানে তুরস্ক সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। জেলেনস্কি বলেন, আঞ্চলিক সার্বভৌমত্ব পুন:স্থাপনে তুরস্কের সহযোগিতা গুরুত্বপূর্ণ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102