ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইউটিউব দেখে পিস্তল তৈরি, প্রেমিকাকে পেতে প্রতিপক্ষকে গুলি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ৩১ বার পঠিত

প্রেমের বাঁধা হয়ে দাঁড়ানো প্রতিপক্ষকে শিক্ষা দিতে ইউটিউব ঘেঁটে সবচেয়ে কম খরচে পিস্তল তৈরি করেছে সদ্য কৈশোর পেরিয়ে আসা প্রতিভাবান তরুণ তৌফিকুর রহমান সীমান্ত (২৪)।

শনিবার রাতে নিজের তৈরী পিস্তল নিয়ে মানিকগঞ্জ শহরের এলজিইডি অফিসের পাশে প্রতিপক্ষ এহিয়া হোসেন মির্জা ওরফে নূর মোহাম্মদ (১৬) কে গুলি করে সীমান্ত। এহিয়া হোসেন মির্জাকে আহত অবস্থায় উদ্ধার করে সাভার একটি বেসরকারি মেডিকেল কলেজে হাসপাতলে ভর্তি করা হয়েছে।

মানিকগঞ্জ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা জানান, মানিকগঞ্জ সদর উপজেলা জয়রা এলাকায় মাসুদুর রহমানের ছেলে তৌফিকুর রহমান সীমান্ত ছবি আঁকা, ইনটেরিয়র ডিজাইনসহ বহু সৃষ্টিশীল কাজ করেন। সে ৯ম শ্রেণিতে পুড়য়া একটি মেয়ে পছন্দ করে। কিন্তু ওই মেয়ের সাথে এহিয়া হোসেন মির্জা ওরফে নূর মোহাম্মদের (১৬) সম্পর্ক হয়। এতে সীমান্ত এহিয়াকে শিক্ষা দিতে পরিকল্পনা করে। পরে ইউটিউব ঘেঁটে সবচেয়ে কম খরচে কম পরিশ্রমে কিভাবে পিস্তল বানানো যায় তা রপ্ত করে শখের বশেই বানিয়ে ফেলে বারুদ আর সীসার বুলেটের পিস্তল। ওই পিস্তল নিয়ে শনিবার রাত সাড়ে ৯টার দিকে এলজিইডি অফিসের পাশে এহিয়ার বাসার সামনে এসে নিজের তৈরি পিস্তল দিয়ে এহিয়াকে গুলি করে।

ওই গুলি এহিয়ার গলায় গেলে আহত হয়। তাকে রাতেই উন্নত চিকিৎসার জন্য সাভার একটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সদর উপজেলা নবগ্রাম থেকে সীমান্তকে তার নানা বাড়ি থেকে রাত ৩টায় তার তৈরী পিস্তলসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়ার পর সীমান্ত পুলিশের কাছে তার অপরাধ শিকার করেছেন।

এই ঘটনায় আহত এহিয়ার মা নূরজাহান বাদী হয়ে ও অস্ত্র আইনে এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করছেন। রোববার দুপুরে সীমান্তকে আদালতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102