ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইউনাইটেডের মামলা তুলে নেওয়ার হুমকি, ডিবিতে শিশু আয়ানের বাবা

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৭৩ বার পঠিত

ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে শিশু আয়ানের বাবাকে হত্যার হুমকি ও আসামিদের আইনের আওতায় আনতে ডিবি কার্যালয়ে এসেছেন আয়ানের বাবা শামীম আহমেদ।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে তিনি রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আসেন। তিনি ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের কাছে লিখিত অভিযোগ দেবেন।

এ বিষয়ে আয়ানের বাবা শামীম আহমেদ বলেন, ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে বিভিন্নভাবে আমাকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। অন্যদিকে, থানা পুলিশও আসামিদের গ্রেফতার করছে না। আসামিরা বহালতবিয়তে অফিস করছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অব্যাহতিও দেয়নি। পুলিশও তাদের ধরছে না।

তিনি বলেন, এমন অবস্থায় আমি ডিবি কার্যালয়ে এসেছি। হারুন সাহেবের কাছে লিখিত অভিযোগ করবো। ডিবিই আমাদের শেষ ভরসাস্থল। আশাকরি, আসামিদের ডিবি গ্রেফতার করবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102