ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ সরদারের বিরুদ্ধে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) বিকেলে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর আদালতে নির্যাতিত স্কুল শিক্ষার্থীর বাবা বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলায় মাসুদের সহযোগী হিসেবে চিতলমারী উপজেলার বড়গুনী এলাকার আইউব সরদারের ছেলে ছবির সরদারকেও আসামি করেছেন বাদীর বাবা।

শিক্ষার্থীর বাবার আবেদন আমলে নিয়ে বাগেরহাট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগশণ (পিবিআই)কে ১৫ কার্যদিবসের মধ্যে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক এস এম সাইফুল ইসলাম।

মামলার বাদী তার আরজিতে উল্লেখ করেন, ‘শনিবার (৯ জানুয়ারি) রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ওই স্কুল শিক্ষার্থী ঘরের বাইরে বের হয়। পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা চেয়ারম্যান মাসুদ সরদার, একই এলাকার ছবির সরদারসহ আরও দু-তিনজন ওই শিক্ষার্থীকে ধরে সুপারি গাছের বাগানের মধ্যে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে পরিবারের লোকজনসহ স্থানীয়রা ছুটে আসলে চেয়ারম্যান ও তার লোকজন পালিয়ে যায়।’

বাদী আরও জানান, ‘দু-তিন মাস পূর্ব থেকে চেয়ারম্যান মাসুদ সরদার আমার মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। আমি বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে জানালেও কোন প্রতিকার পাইনি। আমি আমার মেয়েকে নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ বিষয়ে চেয়ারম্যান মাসুদ সরদার বলেন, আমি এসব কোন ঘটনার সঙ্গে জড়িত নয়। আমি নিজে অসুস্থ্য। সামনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ায় আমাকে সামাজিকভাবে হেয় প্র্রতিপন্ন করার জন্য প্রতিপক্ষরা এসব অপপ্রচার চালাচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102