ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইউপি সদস্য হত্যার বিচার চেয়ে মরদেহ নিয়ে বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

গাইবান্ধার ফুলছড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত সাবেক ইউপি সদস্য লাল মিয়া হত্যার বিচার চেয়ে তার মরদেহ নিয়ে ফুলছড়ি উপজেলা শহরে এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করে। তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানায়।

গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে অ্যাম্বুলেন্সে নিহত সাবেক ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা লাল মিয়া সরকারের মরদেহ ফুলছড়ি উপজেলা সদরে পৌঁছায়। এ সময় বিক্ষোভে ফেটে পড়ে নিহতের স্বজন ও এলাকাবাসী।

বিক্ষুব্ধ শত শত মানুষ মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফুলছড়ি থানা চত্বরে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। নিহত লাল মিয়া সরকারের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়ে এ সময় বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ, নিহত লাল মিয়ার ছেলে মুরশিদ আলী।

পরে হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী। তিনি বলেন, ইতোমধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গত ৯ ফেব্রুয়ারি সকালে নিজ বাড়ি থেকে উপজেলা শহরে যাওয়ার সময় উড়িয়া ইউনিয়নের সাদেক খাঁ বাজারে পৌঁছালে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষরা তার ওপর হামলা চালায়। এ সময় তাদের উপর্যুপরি ছুরিকাঘাতে লাল মিয়া সরকারের শরীর ক্ষতবিক্ষত হয়। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেলে তিনি মারা যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102