ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইউরোপ ও ১২ দেশ থেকে বাংলাদেশে যাত্রী আনায় নিষেধাজ্ঞা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

কোভিড-১৯ সংক্রমণ ও এর ফলে প্রাণহানি বেড়ে যাওয়ায় যুক্তরাজ্য ছাড়া গোটা ইউরোপ ও অন্যান্য অঞ্চলের ১২টি দেশ থেকে বিমানপথে যাত্রী পরিবহন নিষিদ্ধ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ব্রিটেন এ নিষেধাজ্ঞার আওতায় নেই।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেবিচক।

অন্যান্য অঞ্চলের ১২টি দেশ হচ্ছে- আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, সাউথ আফ্রিকা, তুরস্ক, উরুগেয়ে। ৩ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

প্রসঙ্গত, দেশে করোনা সংক্রমণ প্রথম ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। সংক্রমণ বেড়ে যাওয়ায় গত বছর বেশ কিছুদিন বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা বলবৎ ছিল। মার্চের মাঝামাঝি করোনা সংক্রমণ আবারও বেড়ে যায়। এমতাবস্থায় ইউরোপ ও ১২ দেশ থেকে বিমানে যাত্রী পরিবহন নিষেধাজ্ঞা দিল বেবিচক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102