ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইকরামুল মুসলিমীন – মানবসেবায় নববর্ষ উদযাপন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ জানুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার : ২০২০ সাল। কয়েক মাস যেতে না যেতেই বাংলাদেশে হানা দেয় মহামারি করোনা।
করোনা আক্রান্ত হলে, ভাই তার অপর ভাইকে ভুলে গিয়েছে, মা ভুলেছে তার সন্তান।

সে সঙ্কটময় মুহূর্তে যে সকল বীর সেবকরা মানবসেবায় আত্মনিয়োগ করেছিলেন, তন্মধ্যে মৌলভীবাজার জেলায় “ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার” নামক সংগঠনের সদস্যরা অন্যতম।

যখন দেখা গেলো কেহ করোনা আক্রান্ত হলে, কেউ তার পাশে যাচ্ছেনা! দূরে ঠেলে দিচ্ছে আপনজনরা। মারা গেলে,কাফন-দাফন করতে অনীহা প্রকাশ করে পরিবার!!

সেদিক লক্ষ্য করে, ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা মাওলানা এহসানুল হক জাকারিয়া যখন সংগঠন করার উদ্যোগ গ্রহণ করেন, তখন মৌলভীবাজার জেলার প্রত্যেক উপজেলা থেকে সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেন, সংগঠনের বর্তমান সদস্যরা।

শুরুতে কয়েকজন সদস্য নিয়ে পথ চলা শুরু করলে, ধীরেধীরে সদস্য সংখ্যা বাড়তে থাকে সংগঠনের।
বাড়তে থাকে আত্মনিয়োগে আগ্রহী যুবকদের সংখ্যা।

ধাপেধাপে এগিয়ে যায় সংগঠন। বাড়তে থাকে সেবামূলক কার্যক্রম। করোনা রুগীর সেবা থেকে শুরু করে, রুগীর বাড়িতে খাবার পৌঁছানো, ফ্রী প্লাজমা সার্ভিস,করোনা রুগীসহ শ্বাসকষ্ট রুগীকে ফ্রী অক্সিজেন সার্ভিস, মৃতের জন্য ফ্রী কাফনের ব্যবস্থা সহ বিভিন্ন কার্যক্রম।

জানা যায়, ২০২০ সাল পর্যন্ত সংগঠনটি ২৬ টি দাফন ও ৪ টি হিন্দু ধর্মাবলম্বীর সৎকার করেছে। যাদের করোনা পজেটিভ ছিলো। তাছাড়া একশত পঞ্চাশের অধিক রুগীকে ফ্রী অক্সিজেন সার্ভিস দেওয়া হয়েছে।

আগমন হয় ২০২১ সালের। সবাই যখন নববর্ষ উদযাপনে ব্যস্ত। ইকরামুল মুসলিমীনের সদস্যরা নববর্ষের আনন্দ খুঁজে নিয়েছে,মানবসেবায়।
রাজনগর উপজেলার করাইয়া গ্রামে করোনা পজেটিভ রুগীকে অক্সিজেন দেওয়া সহ মৌলভীবাজার এর ছিন্নমূল মানুষের কাছে শীতবস্ত্র বিতরণ করে, সারারাত নববর্ষ উদযাপন করেছে ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102