ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইছামতি থেকে বালু উত্তোলন, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৮০ বার পঠিত

সাতক্ষীরার দেবহাটায় বাংলাদেশ-ভারতের আন্তঃসীমান্ত নদী ইছামতি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মিন্টু বিশ্বাস নামে এক বালু ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যামাণ আদালত। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ট্রলার ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৭ মার্চ) দেবহাটা উপজেলার কোমরপুরে সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার এই অভিযান পরিচালনা করেন।

দেবহাটা উপজেলা প্রশাসন জানায়, ইছামতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধভাবে বালু উত্তোলনকারী ভাতশালা গ্রামের আব্দুল হক বিশ্বাসের ছেলে মিন্টু বিশ্বাসকে বালুমহাল ও ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী দেড়লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার জানান, নদী ভাঙনরোধ ও অসাধু বালু ব্যবসায়ীদের রুখতে এ অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102