ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু শুক্রবার, তুরাগমুখী লাখো মুসল্লি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩
  • ৩৫ বার পঠিত
ছবি : সংগৃহীত

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আগামীকাল। এতে অংশ নিতে টঙ্গীর তুরাগমুখী লাখো মুসল্লি।

দ্বিতীয় পর্বে যোগ দিতে বুধবার বিকেল থেকেই মুসল্লিরা আসা শুরু করেছেন। বাস, ট্রাক, পিক-আপ করে মুসল্লিরা আসছেন। ময়দানে ধীরে ধীরে বাড়ছে মুসল্লিদের সংখ্যা।

শুক্রবার (২০ জানুয়ারি) ফজরের নামাজের পর আম বয়ানে শুরু হবে আনুষ্ঠানিকতা। এদিকে বৃহস্পতিবার বাদ ফজর ভারতের মাওলানা চেরাব উদ্দিন বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের জন্য প্রাথমিক আম বয়ান করেছেন।

এবারের আয়োজনে থাকছেন দিল্লির মাওলানা সাদের অনুসারীরা। দেশি-বিদেশি মুসল্লিদের আগমণে মুখর পুরো ময়দান। নিজ নিজ খিত্তায় ভাগ হয়ে করছেন মাশোয়ারা।

আয়োজক কমিটির সদস্য ওয়াসিফ জানান, এ সমাবেশের মূল কার্যক্রম শুরু হবে শুক্রবার বাদ ফজরের মূল বয়ানের মধ্য দিয়ে। আর রোববার আখেরি মোনাজের আগ পর্যন্ত চলবে তাবলীগের ৬ উসুলের এ বয়ান। বাংলাদেশ ভারত ও পাকিস্তানের বিশিষ্ট আলেমগণ মূল বয়ান করবেন।

ইজতেমার আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী মো. মাহফুজ জানান, বিশ্ব ইজতেমার মূল পর্ব শুক্রবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও বুধবার থেকেই দলে দলে তাবলীগ মুসল্লিরা ইজতেমা ময়দানে এসে অবস্থান নিয়েছেন। মুসল্লীর দল মাঠের ভেতরে ঢুকে নিজ নিজ জেলার খিত্তায় অবস্থান নিতে শুরু করেছেন।

গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান জানান, গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রটের একাধিক টিম ইজতেমা ময়দান ও আশেপাশের এলাকালায় দায়িত্ব পালন করবেন। এছাড়া টহল টিম ও ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট কাজ করবে, থাকবে পর্যাপ্ত ওয়াচ টাওয়ার ও সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ।

রোববার আাখেরি মোনাজাতে শেষ হবে এ বছরের কার্যক্রম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102