ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইজিবাইকচালকের কাছে মিললো ৪ স্বর্ণবার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩
  • ২৭ বার পঠিত

ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুর এলাকা থেকে ৪টি স্বর্ণের বারসহ বায়েজিদ মিয়া নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। তিনি উপজেলা বাঘাডাঙ্গা গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে।

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় দত্তনগর হয়ে একটি ইজিবাইকে স্বর্ণের চালান বাঘাডাঙ্গা সীমান্ত এলাকার দিকে যাবে। এমন সংবাদের ভিত্তিতে পদ্মপুকুর ডিগ্রি কলেজের কাছে অভিযান চালায় বিজিবি। সে সময় একটি ইজিবাইকের গতিরোধ করে চালক বায়েজিদ মিয়াকে আটক করা হয়। পরে তার কাছে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় রাখা ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এগুলো ভারতে নিয়ে যাওয়া হচ্ছিল বলেও জানান তিনি।

অপরদিকে বিকেল ৩টার দিকে মাধবখালী বিওপির ময়নাগাড়ী মাঠে অভিযান চালায় বিজিবি। সেসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে বস্তায় মোড়ানো ৪টি এয়ারগান উদ্ধার করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102