ads
সোমবার, ১১ মে ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইজিবাইক চোর চক্রের ৮ সদস্য আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৪৪ বার পঠিত

যশোরে ইজিবাইক চোর চক্রের ৮ সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে তাদেরকে জেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। আজ শনিবার দুপুরে জেলা পুলিশের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এসময় আটক চোর ও উদ্ধারকৃত আলামত উপস্থিত করা হয়। আটককৃতরা হলেন- মো: রাজু ওরফে বড় রাজু(২১), রাজু মোল্লা ওরফে ছোট রাজু, মোঃ শাহাদাৎ, মোঃ আনারুল, মোঃ শাহিন, রবিউল ইসলাম গাজী, মোঃ সোহেল রানা, মো: সুমন হাওলাদার। এদের ভিতরে সুমন হাওলাদার ও রাজু মোল্লার বাড়ি খুলনা’তে, অন্য সবাই যশোর শহরের বিভিন্ন স্থানে বাড়ি।

আলামত হিসেবে ছিনতাইকৃত ইজিবাইক, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোবাইল ও বিভিন্ন যন্ত্রাংশ প্রদর্শন করা হয়। সংবাদ সম্মেলনে যশোরের পুলিশ সুপার আশরাফ হোসেন জানান, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থান থেকে নানা কৌশলে ইজিবাইক চুরি ও ছিনতাই করে আসছে একটি চক্র। সর্বশেষ গত ২রা নভেম্বর জেলার সদর থানার বাগডাঙ্গা গ্রামের নূর ইসলামের গ্যারেজ ভেঙ্গে ২টি ইজিবাইক চুরি হয়। তার দেয়া অভিযোগের ভিত্তিতে জোর তদন্ত শুরু করে ডিবি পুলিশ। একপর্যায়ে গতকাল বিভিন্ন সময়ে চোর চোক্রের ৮ সদস্যকে আটক ও তাদের চুরি করা ৮টি ইজিবাইক ও চুরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102