ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইজ্জতের হারানো ভয়ে আনোয়ারকে ঘরে ডাকে তরুণী!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৪০ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গাছবাড়ি এলাকায় এক নারীর ফোনকল রেকর্ড জিম্মি করে ধর্ষণের অভিযোগ উঠেছে গ্রাম্য পশু চিকিৎসক আনোয়ারের বিরুদ্ধে।

গেলো শুক্রবার রাতে এলাকাবাসী ওই নারীর ঘরের ভেতর থেকে আটক করে ধর্ষণকারীকে।

শনিবার দিনব্যাপী গ্রাম্য শালিসে করে দুই লাখ টাকা জরিমানা করেন।

জরিমানার টাকা ওই নারীকে না দিয়ে শালিশদাররা টাকা নিয়ে যান বলে ভুক্তভোগী পরিবারের দাবি।

ধর্ষিতার পরিবার সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলা গাছবাড়ি এলাকার আফজাল খানের মেয়ের সঙ্গে একই এলাকার মোস্তফার দীর্ঘদিন অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। মোবাইলে তাহাদের সঙ্গে কথোপোথনের অবৈধ সম্পর্কের বিষয়টি ওই এলাকার পশু চিকিৎসক আনোয়ার হোসেন জানতে পেরে কৌশলে নারীর কাছ থেকে মোবাইল সেট নিয়ে তাহার ফোন রেকর্ড নিয়ে নেয়।

পরে আনোয়ার বিভিন্ন সময় ওই নারীকে ফোনে কুপ্রস্তাব দিয়ে আসে। রাজি না হলে ফোন রেকর্ড ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন। ইজ্জতের ভয়ে ওই নারী গত শুক্রবার রাতে তাকে বাড়িতে আসতে বলে। ওই পশু চিকিৎস নারীর ফোন পেয়ে চলে আসে। বিষয়টি এলাকার লোকজন টের পেয়ে ওই নারীর বাড়িতে যেয়ে ঘরের দরজা খোলতে বললে পরে ওই নারী কিছুক্ষণ পর দরজা খোলে দিয়ে বলেন, এতো রাতে আপনারা আমার বাড়িতে কেন? এলাকাবাসী লোকজন বলে তোর ঘরের ভেতর আনোয়ার নামে ব্যাক্তি রয়েছে। এলাকাবাসী দুজনকে ঘরের ভেতর রেখে দরজা তালা দিয়ে রেখে দেয়। পরে শনিবার সকালে এলাকার মাতব্বর আজমত আলী মোস্তফা, আজাহার, সাখাওয়াত হোসেন ও স্থানীয় গফুর মেম্বার দুই লাখ টাকা জরিমানা করেন এবং কানে ধরে উঠবস করান। এখনও পর্যন্ত জরিমানা টাকা ধর্ষিতার কাছে দেওয়া হয়নি।

ধর্ষিতার পিতা আফজাল খান জানান, আমার মেয়েকে জোরপূর্বক স্ট্যাম্পে সই করে মারপিট করেছে। আমি এর সঠিক বিচার চাই।

মাতাব্বর আজাহার জানান, আমি বিচারে ছিলাম না আমি কিছু জানি না।

বোয়ালী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মেম্বার গফুর জানান, আমি মারপিট করিনি কিছু লোকজন তাকে মারপিট করেছে। জরিমানা করা হয়নি। কাজীকে ও চৌকিদারকে কিছু টাকা দেওয়া হইছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী গণমাধ্যমকে জানান, এ ঘটনায় কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102