ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইতালিতে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • ২৬ বার পঠিত

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ইতালিতে বাংলাদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আরো এক দফা বাড়িয়েছে দেশটি। নতুন করে মেয়াদ বাড়ানো হয়েছে আগামী ৩০ জুলাই পর্যন্ত।

করোনার ভারতীয় ধরন মোকাবেলায় গত এপ্রিলের শেষে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকদের জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করে ইতালি। এটি কার্যকর ছিল গত ৩০ মে পর্যন্ত। এর পর ওইদিনই আবার নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় দেশটি। ওই দফায় মেয়াদ বাড়িয়ে ২১ জুন পর্যন্ত করা হয়। এক বিবৃতিতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পারেন্সার মুখপাত্র।

এর আগে গত বছরের জুলাইয়ে ঢাকা থেকে যাওয়া যাত্রীদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যকের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ায় বাংলাদেশ থেকে সব ধরনের ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল দেশটির কর্তৃপক্ষ। বাংলাদেশিদের জন্য সেদেশে প্রবেশের নিষেধাজ্ঞা ওঠে গত বছরের অক্টোবর মাসে।

গত ২৯ মে নতুন করে বাংলাদেশসহ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ইতালি৷ সে সময় ভারত থেকে আসা একটি ফ্লাইটের ২১৩ যাত্রীর ২৩ জনের করোনা শনাক্ত হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102