ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইতালিতে মাস্ক পরার বাধ্যবাধকতা উঠে যাচ্ছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৩৩ বার পঠিত

মহামারী করোনায় সবচেয়ে বেশি পর্যুদস্ত ইউরোপের দেশ ইতালিতে শিথিল হচ্ছে বিধি-নিষেধ। আগামী ২৮ জুন থেকে ঘরের বাইরে মাস্ক পরা আর বাধ্যতামূলক থাকছে না বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

গতকাল সোমবার ইতালির বৈজ্ঞানিক পরামর্শ কমিটির সুপারিশে স্বাস্থ্য মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। তবে বড় ধরনের সমাবেশে অংশ নিলে সেক্ষেত্রে সঙ্গে অন্তত মাস্ক রাখার কথা বলা হয়েছে। মাস্ক বাধ্যতামূলক না রাখার সিদ্ধান্তটি কার্যকর হবে ইতালির ‘হোয়াইট’ জোনে। ভাইরাসটি কিভাবে দ্রুত ছড়ায় তার উপর ভিত্তি করে এই জোন বিভাজন করা হয়েছে।

প্রত্যন্ত উত্তর পশ্চিমাঞ্চলীয় ক্ষুদ্র এলাকা অস্তা ভ্যালি ছাড়া পুরো ইতালিই হোয়াইট জোনের আওতাভুক্ত। যদিও গতকাল দেশটিতে নতুন করে ২১ জন মারা গেছে। সংক্রমিত হয়েছে ৪৯৫ জন। করোনা মহামারি শুরুর পর থেকে ইতালিতে রেকর্ড এক লাখ ২৭ হাজার ২৯১ জন মারা গেছে এবং সংক্রমিত হয়েছে ৪২ লাখ ৫০ হাজার লোক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102