ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইতালিয়ান লিগে রোনালদোর গোলে জুভেন্টাসের ড্র

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

ইতালিয়ান লিগে তোরিনোর সাথে ১৩ মিনিটে এগিয়ে গিয়েও ড্র করেছে জুভেন্টাস। পিছিয়ে পড়েও ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে ২-২ ব্যবধানে ড্র করেছে সাদাকালো শিবির। এই ড্রয়ে শিরোপা জয়ের দৌড় থেকে বেশ খানিকটা পিছিয়ে পড়লো জুভেন্টাস।

আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে বেনেভেন্তোর বিপক্ষে ১-০ গোলে হেরেছিল জুভেন্টাস। সে কারণে এই ম্যাচটিতে কিছুটা চাপ নিয়েই নেমেছিল আন্দ্রেয়া পিরলোর শিষ্যরা। তবে ১৩ মিনিটের মাথায় ফেদেরিকো সিসের গোলে লিড নেয় তারা। শিবিরে আস্তে স্বস্তি।

তবে সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। তাদের এগিয়ে থাকতে দেয়নি রেলিগেশন শঙ্কায় থাকা তোরিনো। ২৭ মিনিটের মাথায় অ্যান্তোনিও সানাব্রিয়া গোল করে সমতা ফেরান। তাতে ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পর প্রথম মিনিটেই লিড নেয় স্বাগতিকরা। সানাব্রিয়া ৪৬ মিনিটের সময় নিজের জোড়া গোল পূর্ণ করে এগিয়ে নেন দলকে। মাঝে দুই গোল হজম করায় হারের শঙ্কা তৈরি হয়েছিল। ৭৯ মিনিটে ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে সমতায় ম্যাচ শেষ করে ইতালি চ্যাম্পিয়নরা।

লিগ টেবিলে চতুর্থ স্থানে তুরিনের ওল্ড লেডিরা। শীর্ষ তিনে ইন্টার, এসি মিলান ও আতালান্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102