ads
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইতিহাসের ভয়াবহ সিরিয়াল কিলারের মৃত্যু, ৯৩ নারীকে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১
  • ৯২ বার পঠিত

ইতিহাসের ভয়াবহ এক সিরিয়াল কিলারের মৃত্যু হয়েছে। স্যামুয়েল লিটল নামে ওই কিলার মোট ৯৩ জন নারীকে হত্যার দায় স্বীকার করেছেন। তিনি পেশায় বক্সার ছিলেন।

বুধবার ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।

বিবিসি জানিয়েছে, তিন নারীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল স্যামুয়েলকে। তবে সাজাভোগের সময়ই স্যামুয়েল মোট ৯৩ জন নারীকে হত্যার দায় স্বীকার করেন। এরপরই এফবিআই তাকে ইতিহাসের সবথেকে ভয়াবহ সিরিয়াল কিলার হিসেবে আখ্যা দেয়।

কুখ্যাত কিলার লিটল ১৯৭০ থেকে ২০০৫ সালের মধ্যে দীর্ঘ এই সময়ে হত্যাকাণ্ডগুলো সংঘটিত করেন। তিনি হত্যার জন্য মূলত যৌনকর্মীদের টার্গেট করতেন।

গত বছর এফবিআই জানিয়েছিল যে, স্যামুয়েল যতগুলো হত্যার কথা জানিয়েছেন তার সবগুলোই সত্যি। তারা স্যামুয়েলের কাছ থেকে বর্ননা শুনে কিছু ছবিও একে প্রচার করে। যাতে ভিক্টিমের পরিচিত কেউ তাদের চিহ্নিত করতে পারে।

লিটল বক্সার থাকার সুবাদে হাত দিয়েই তিনি শিকারকে কাবু করে ফেলতে পারতেন। ফলে ছুড়ি বা গুলির মতো অস্ত্র তাকে ব্যবহার করতে হয়নি। এ জন্য দীর্ঘদিন তিনি ধরাছোঁয়ার বাইরে ছিলেন। কিছু কিছু লাশ কখনই পাওয়া যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102