ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইত্যাদির ‘কেউ কেউ অবিরাম চুপি চুপি’র সুরকার ফরিদের মৃত্যুতে সবাই শোকাহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৪৮ বার পঠিত

আগামীকাল আমার জন্মদিন, আর আজকেই আপনি চলে গেলেন ফরিদ আহমেদ ভাই। আপনার পেজ রেশ থেকে প্রতি বছরের মত এবার কে আমাকে শুভেচ্ছা জানাবে! আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিকে এক পারিবারিক বন্ধনে আঁকড়ে রাখার এমন চেষ্টা আর কে করবে ! আপনি অনেক ভালো মানুষ ছিলেন ফরিদ ভাই। মহান আল্লাহ্ আপনাকে ক্ষমা করুন, জান্নাতবাসী করুন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সংগীত পরিচালক, সুরকার ফরিদ আহমেদের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন আবেগঘন লেখা পোস্ট করেছেন গীতিকার লতিফুল ইসলাম শিবলী।

শুধু শিবলীর মতো স্বনামধন্য শিল্পী-ই নন, মিউজিক ইন্ডাস্ট্রির ছোটবড়, জুনিয়র-সিনিয়র কাউকেই তাদের জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুল করতেন না ইত্যাদির কালজয়ী থিম সং ‘কেউ কেউ অবিরাম চুপিচুপি’র সুরকার ফরিদ। সকলের জন্মদিন ঘিরে তাদের নিয়ে ভিডিও ক্লিপ বানিয়ে শুভেচ্ছা জানানোর কাজটি নিয়ম করে করতেন। এবার সেই মানুষটির মৃত্যুতে ছোটবড়, ছেলেবুড়ো সবাই শোক প্রকাশ করছেন। সবাই একবাক্যে বলছেন, সাদা মনের মানুষ ছিলেন ফরিদ।

খ্যাতিমান সঙ্গীত পরিচালক ও সুরকার শেখ সাদী খান লিখেছেন, মর্মাহত এবং গভীরভাবে শোকাহত। আল্লাহ তাকে বেহেশত নসীব করো। আমীন।

জনপ্রিয় কন্ঠশিল্পী সামিনা চৌধুরী শুধু লিখেছেন, ভাষা নেই। শোক প্রকাশ করেছেন নজরুল সংগীত শিল্পী বিপাশা গুহঠাকুরতাও।

এক সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী ডঃ জাহানারা ফেরদৌস খান যিনি ঝুমু খান নামেই বেশি পরিচিত লিখেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ্ তাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102