ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘ইত্যাদি’ এবার পতেঙ্গায়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ৫৭ বার পঠিত

দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। যা জনপ্রিয়তা পেয়ে এসেছে সেই শুরু থেকে। প্রতি মাসেই দর্শকরা ইত্যাদির নতুন পর্ব দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। ইত্যাদির বিশেষ একটি আকর্ষণ হচ্ছে, এর একেক পর্ব একেক জেলায় ধারণ করা হয়। এবারের পর্ব ধারণ করা হয়েছে চট্টগ্রামের পতেঙ্গায়।
সাগরের কোলে গড়ে ওঠা নান্দনিক স্থাপত্য বাংলাদেশ নেভাল একাডেমিতে ১৬ জানুয়ারি অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে। এটি ২৯ জানুয়ারি শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে বলে ফাগুন অডিও ভিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। একই চ্যানেলে পুনঃপ্রচার হবে ৪ ফেব্রুয়ারি রাত ৮টা ৪০ মিনিটে।

ইত্যাদির এ পর্বে গান রয়েছে দুটি। নৌবাহিনীকে নিয়ে রচিত একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের শতাধিক শিক্ষার্থী। গানটিতে কণ্ঠ দিয়েছেন নৌসদস্য সৌরভ, মেহেদী, পিয়াল ও আনুভা। নৃত্য পরিচালনা করেছেন মনিরুল ইসলাম মুকুল ও মামুন। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গৌরব নিয়ে আরেকটি দেশের গান গেয়েছেন চট্টগ্রামেরই সন্তান জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী, আর নৌসদস্য লেফটেন্যান্ট সাদিয়া।
দুটি গানেরই কথা লিখেছেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত ও সংগীতায়োজন করেছেন মেহেদী।

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, এবারের পর্বে বাংলাদেশ নৌবাহিনী ও নেভাল একাডেমির ইতিহাস-ঐতিহ্যের ওপর দুটি তথ্যভিত্তিক প্রতিবেদন রয়েছে।

গুড় তৈরি, এর মান ও বিক্রির ওপর রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন। আরো থাকছে চুয়াডাঙ্গা জেলার ট্রাফিক পুলিশ সার্জেন্ট মৃত্যুঞ্জয় বিশ্বাসের অনন্য পাখি প্রেমের ওপর একটি উদ্বুদ্ধকরণ প্রতিবেদন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102