ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইন্টারনেট শাটডাউন সরকারের নতুন ডিজিটাল অস্ত্র: মির্জা ফখরুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৩৮ বার পঠিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন, দেশ-বিদেশের সব গণতান্ত্রিক শক্তির সহযোগিতায় বাংলাদেশের চলমান গণতান্ত্রিক আন্দোলন জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে চূড়ান্ত ফায়সালা পর্বে অনুপ্রবেশ করতে যাচ্ছে। এতদিন ধরে আওয়ামী লীগ সরকারের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন ও নেতাকর্মীদের ওপর নির্যাতন এবং মিথ্যা মামলা দিয়ে এ গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার অপচেষ্টা চালিয়েছে সরকার। তাদের সব অপচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।

রোববার দুপুরে বিএনপি মিডিয়া সেলের আয়োজনে রাজধানীর গুলশানে চেয়াপারসন কার্যালয়ে সংবাদ সম্মেলন মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিরোধী দলের আন্দোলন দমন করতে গণবিরোধী ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তৈরি করেছে সরকার। এ গণবিরোধী অ্যাক্টে শুধু বিরোধী রাজনৈতিক নেতাকর্মী নয়, মুক্তমনা অনেক সাংবাদিক ও স্বাধীন নাগরিকরাও শিকার হয়েছেন মিথ্যা মামলার।

এত কিছুর পরও ক্ষমতাসীন সরকার গণঅভ্যুথানের ভীত হয়ে প্রয়োগ করছে নতুন ডিজিটাল অস্ত্র ‘ইন্টারনেট শাটডাউন’। নির্যাতনকারী সরকারের পুলিশ কেড়ে নিচ্ছে ব্যক্তিগত ব্যবহার করা ডিভাইস মোবাইল ফোন। পরিপ্রেক্ষিতে সংক্ষুব্ধ নাগরিকদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102