ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইন্দোনেশিয়ায় খনিতে ভূমিধসে নিহত ১১, নিখোঁজ ৪৫

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

ভারী বৃষ্টিতে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে একটি অবৈধ সোনার খনির কাছেই ভূমিধসে অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন অন্তত ৪৫ জন।

কর্মকর্তারা এমনটি জানাচ্ছেন। খবর আল জাজিরার।
রোববার গোরোন্তালো প্রদেশের দুর্গ্ম বোলানগো জেলায় ভূমিধসের এ ঘটনা ঘটে। খনির কাছে শ্রমিকরা থাকতেন। ভূমিধসে তাদের কয়েকজন নিহত হয়েছেন বলে সোমবার জানিয়েছেন আঞ্চলিক উদ্ধার সংস্থা বাসারনাসের প্রধান হেরিয়ান্তো।

তিনি জানান, নিখোঁজদের সন্ধানে ১৬৪ জনকে নিযুক্ত করা হয়েছে। জাতীয় উদ্ধারকারী দল, পুলিশ ও সামরিক বাহিনীর কর্মীরা রয়েছেন।

ভূমিধসের ঘটনাস্থলে যেতে উদ্ধারকারীদের প্রায় ২০ কিলোমিটার পথ হেঁটে যেতে হয়। বৃষ্টিতে সড়কে কাদা থাকায় তাদের যাত্রা ব্যাহত হয় বলেও জানান তিনি।

তিনি বলেন, সম্ভব হলে আমরা একটি এক্সকাভেটর ব্যবহার করার চেষ্টা করব।

হ্যারিয়ান্তো বলেন, খনির একটি গর্তে ৭৯ জন স্বর্ণের জন্য খনন করছিলেন। টন টন কাদা এসে তাদের চাপা দেয়।

উদ্ধারকারীরা ২৩ জনকে জীবন্ত বের করতে পেরেছেন। এর মধ্যে ছয়জন আহত হয়েছেন। ১১টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুজন নারী এবং চার বছর বয়সী এক শিশুও রয়েছে। ৪৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি বলেন, শনিবার থেকে মোসুমি বৃষ্টি চলছে। একটি বাঁধ ভেঙে গেছে। বোনে বোলানগোয় পাঁচ গ্রামে তিন মিটার পানির নিচে। প্রায় ৩০০ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এক হাজার বাসিন্দা নিরাপদ স্থানে সরে গিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102