ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত বিমানের যাত্রীর শেষ স্ট্যাটাস ‘আমরা এখন বাড়ি যাচ্ছি’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ৫৬ বার পঠিত

ইন্দোনেশিয়ায় সাগরে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্সের অবস্থান শনাক্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, ব্ল্যাক বক্সের ওই এলাকাতেই বিমানটির সন্ধান পাওয়া যাবে। এখনো বিধ্বস্ত বিমানটির আরোহীদের খুঁজতে অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ৬২ আরোহীকে খুঁজতে এখন কাজ করছেন ২ হাজার ৬০০ কর্মী। তবে কোনো আরোহীর জীবিত থাকার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।

এদিকে বিধ্বস্ত বিমানের রাইথ উইনদানিয়া নামে এক যাত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্ট ভাইরাল হয়েছে। রাইথ তার দুই সন্তান নিয়ে বিমানে ওঠার পর ইন্সটাগ্রামে তার দুই সন্তানকে নিয়ে হাস্যোজ্জল পোস্ট দেন। ক্যাপসনে তিনি লেখেন ‘বাই বাই ফ্যামিলি, আমরা এখন বাড়ি যাচ্ছি।’ ছবি পোস্ট করার কয়েক মিনিট পরেই সমুদ্রে বিধ্বস্ত হয় তাদের বহনকারী বিমানটি।

রাইথের ভাই ইরফানসিয়াহ রিয়্যান্তো তার বোনের পরিবারের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন: ‘আমাদের জন্য প্রার্থনা করুন।’

এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, বিমানের সন্ধান না মিললেও সাগরের এখানে-সেখানে ভেসে উঠছে দেহাবশেষ, জামাকাপড় ও লাইফ জ্যাকেটসহ নানা জিনিসপত্র। হেলিকপ্টার ও জলযান নিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছেন কর্মীরা। অনেক মৃতদেহের খণ্ডিত অংশ মিলেছে।

শনিবার (৯ জানুয়ারি) জাকার্তা থেকে পনতিয়ানাক যাওয়ার পথে সাগরে বিধ্বস্ত হয় ওই বিমান। এতে ১২ ক্রু ও ৫০ জন যাত্রী ছিলেন। সবাই ইন্দোনেশিয়ার নাগরিক।

স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে জাকার্তা থেকে ৬২ আরোহী নিয়ে পশ্চিম কালিমান্তান প্রদেশের উদ্দেশে রওনা হয় বোয়িং ৭৩৭-৫০০ বিমানটি। কিন্তু উড্ডয়নের চার মিনিট পরেই বিমানবন্দর থেকে ২০ কিলোমিটার দূরে লাকি দ্বীপের কাছাকাছি কোনো এলাকায় সাগরে বিধ্বস্ত হয় শ্রীবিজয়া এয়ারলাইনসের বিমানটি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102