ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইন্দোনেশিয়ায় ৫৩ যাত্রী নিয়ে ডুবোজাহাজ নিখোঁজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর একটি ডুবোজাহাজ ৫৩ যাত্রী নিয়ে নিখোঁজ হয়েছে। সামরিক কর্তৃপক্ষের বরাতে বিবিসি এমন খবর দিয়েছে।

বুধবার (২১ এপ্রিল) বালি দ্বীপের উত্তরে ডুবোজাহাজটি মহড়া দিচ্ছিল। কিন্তু এটি আর ফিরতে সক্ষম হয়নি। এমনকি নৌযানটি থেকে কোনো যোগাযোগের বার্তাও আসেনি।

দেশটির সামরিক বাহিনীর প্রধান বলেন, কেআরআই নানাগালা-৪০২ নৌযাটি খুঁজে বের করতে যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে।

অনুসন্ধানে সহায়তা করতে অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের সহায়তা চেয়ে ফোন করেছে কর্তৃপক্ষ।

বুধবার ভোরে বালি উপকূল থেকে ৬০ মাইল দূরে পানিতে জার্মানির নির্মিত ডুবোজাহাজটি নিখোঁজ হয়।

বার্তা সংস্থা এএফপিকে ফার্স্ট এডমিরাল জুলিয়াস উইডজোজোনো বলেন, বর্তমানে সামমেরিনটির খোঁজে তল্লাশি চালাচ্ছে নৌবাহিনী। আমরা জানি, ওই স্থানটি অনেক গভীর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102