ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইন্দোনেশিয়া থেকে রামপালের কয়লা এলো মোংলায়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৪১ বার পঠিত

ইন্দোনেশিয়া থেকে আনা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা বাগেরহাটের মোংলা বন্দরে এসে পৌঁছেছে। এবার এসেছে ৩২ হাজার ১২১ টন কয়লা।

রোববার (২৫ জুন) বিকেল ৫টায় বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়া-১১নম্বর অ্যাংকোরেজে ভিড়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস। বিকেল ৬টা থেকে কয়লা খালাস ও পরিবহনের কাজ শুরু হয়। ৩১ মে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১০ জুন ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আমদানিকৃত ২৬ হাজার ৬২০ টন কয়লা নিয়ে মোংলা বন্দরের হাড়বাড়ীয়ার-১১নম্বর অ্যাংকোরেজে ভিড়েছিল চায়না পতাকাবাহী জাহাজ এমভি জে হ্যায়। এরও আগে ইন্দোনেশিয়া থেকে ১৬ মে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেসে ৩০ হাজার টন ও ২৯ মে এমভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজে ৩০ হাজার ৫০০ টন কয়লা আসে এ বন্দরে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102