ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইপিএল খেলতে ভোরে দেশ ছাড়লেন তামিম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫ বার পঠিত

ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে দলের বাইরে থাকা তামিম ইকবাল নিজের নাম সরিয়ে নিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। দেশের হয়ে না খেললেও নেপালের ফ্রাঞ্চাইজি লিগ এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলবেন বাঁহাতি এ ওপেনার।

ক্রিকেটের বাইরেও ঘুরাঘুরি করতে ভালোবাসেন তামিম। তাছাড়া দীর্ঘদিন পর চোট কাটানো তামিমের এখন মাঠে ফেরা প্রয়োজন। তাই ইপিএলে খেলতে গিয়ে নেপালে ঘুরাঘুরির পাশাপাশি ক্রিকেটে ফেরাটাও হয়ে যাবে।

ইপিএলে ভাইরাহাওয়া গ্লাডিয়েটর্সের হয়ে খেলতে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টায় নেপালের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন তামিম। বাংলাদেশি ও ওপেনারের দলে খেলবেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার উপুল থারাঙ্গাও। দলটির হয়ে দীনেশ চান্দিমালের খেলার কথা থাকলে শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নিয়েছেন।

তামিম ও থারাঙ্গা ছাড়াও ইপিএলের এবারের আসরে পাকিস্তানের শহীদ আফ্রিদি, জিম্বাবুয়ের সিকান্দার রাজার মতো ক্রিকেটারদের খেলতে দেখা যাবে। টুর্নামেন্টটির পর্দা উঠবে আগামী ২৫ সেপ্টেম্বর। ৯ অক্টোবর পর্যন্ত চলবে প্রথমবারের মতো আয়োজিত এ টুর্নামেন্টটি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102