ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইফতার কিনতে যাওয়ার সময় ছাত্রলীগ কর্মী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৩৪ বার পঠিত

ইফতার কিনতে যাওয়ার সময় নাটোরের সিংড়ায় মাসুম আলী (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাণীনগর-নলডাঙা এলাকায় ইফতার কিনতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত যুবক শেরকোল কান্দিপাড়া গ্রামের কৃষক আব্দুল খালেক এর ছেলে। তিনি শেরকোল ইউনিয়ন ছাত্রলীগের কর্মী ছিলেন বলে জানা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত মাসুম আলী মোটরসাইকেল চালিয়ে স্থানীয় বাজারে ইফতার কিনতে যাচ্ছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীতগামী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার লাশ বাড়িতে নেওয়া হলে শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুল হাবীব রুবেল নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102