ads
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইফতার খেয়ে ৩ শ্রমিকের মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ২৭ বার পঠিত

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের অভ্যন্তরে ইফতার খেয়ে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই সঙ্গে সোমবার (১৭ এপ্রিল) কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্ট মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। পবিত্র মাহে রমজান উপলক্ষে কারখানায় প্রতিদিন প্রায় ১৩ হাজার জনবল ইফতার গ্রহণ করে থাকেন। বরাবরের মতো রোববারও প্রতিষ্ঠানের অভ্যন্তরে সবার জন্য স্বাস্থ্যসম্মত ইফতারের আয়োজন করা হয়। ইফতার গ্রহণের সময়ে কয়েকজন শ্রমিক নিজস্ব ব্যবস্থাপনার মূল ডাইনিংয়ের বাইরে শরবত জাতীয় পানীয় তৈরি করে পান করেন।

এর কিছুক্ষণ পর তিন শ্রমিক অসুস্থতাবোধ করেন। তাৎক্ষণিকভাবে তাদের ওয়ালটনের মেডিকেল টিম প্রাথমিক চিকিৎসা দিয়ে কারখানার নিজস্ব অ্যাম্বুলেন্সে করে পাশের শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে নিয়ে যান। সেখানে চিকিৎসারত অবস্থায় তিন শ্রমিক মৃত্যুবরণ করেন। পরে আরেকজন শ্রমিক অসুস্থতাবোধ করলে তাকেও জরুরি ভিত্তিতে ওই হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102