ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইবির ধর্মতত্ত্ব অনুষদের পরীক্ষা পৃথকভাবে নেওয়া হবে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৩৮ বার পঠিত

ফারহানা নওশিন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদ অর্থাৎ ডি ইউনিট ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা পৃথকভাবে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৬ এপ্রিল,২০২১) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতিতে অংশ নিলেও ধর্মতত্ত্ব অনুষদের পরীক্ষা পৃথক ভাবে বিশ্ববিদ্যালয়েই নেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

এ বিষয়ে ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সোলায়মান বলেন, বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ পৃথকভাবে বিগত বছরগুলোতে যেভাবে পরীক্ষা গ্রহণ করেছে ঠিক সেভাবেই এবছরও পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে একইভাবে শুধুমাত্র মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোন কমিটি বা সম্ভাব্য তারিখ নির্ধারিত হয়নি। সব কিছু ঠিক হলে প্রজ্ঞাপনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভূক্ত তিনটি আলাদা বিভাগে ৮০ টি করে মোট ২৪০ করে আসন রয়েছে। বিভাগগুলো হলো- আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102