ads
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইবি’র বাংলা বিভাগের নতুন সভাপতি অধ্যাপক মাহবুব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৪৬ বার পঠিত

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক গাজী মোঃ মাহবুব মুর্শিদ। সোমবার দুপুরে (১লা মার্চ) বিভাগীয় সভাপতির কার্যালয়ে তিনি অনানুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করেন। বাংলা বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

রেজিস্ট্রার অফিস সূত্রে, গত ২৫ ফেব্রুয়ারি বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ইন্তেকাল করেন। ফলে, বিভাগের পরবর্তী জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে আগামী তিন বছরের জন্য অধ্যাপক মাহবুব মুর্শিদকে সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মাহবুব মুরশিদ বলেন, ‘ড. সাইদুর রহমানের মৃত্যুতে বিভাগে শোকের আবহ বিরাজ করছে। ফলে অনানুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করেছি। আমরা ইতোমধ্যে শিক্ষার্থীদের অনলাইন ক্লাস, পরীক্ষার ফল প্রকাশ ও বিশ্ববিদ্যালয় খুললে পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছি। ড. সাইদুরের রেখে যাওয়া অসম্পূর্ণ কাজগুলো আমি যেন সঠিকভাবে পালন করতে পারি সেজন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102